চুমুর জন্য মাংস খাওয়া ছাড়লেন ক্রিস

মার্ভেল কমিকসের ‘থর’ চরিত্র অভিনয় করে ভীষণ জনপ্রিয় ক্রিস হেমসওয়ার্থ। তার সহ-অভিনেত্রী নাটালি পোর্টম্যানের মতে, পর্দার মতোই বাস্তবেও মানুষকে একই রকম সম্মান করে চলেন এ নায়ক।

নাটালির এমন কথার যথেষ্ট কারণও রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি নিরামিষভোজী, তাই চুম্বনের দৃশ্যে অভিনয় করার আগে ক্রিস মাংস খাওয়া ছেড়ে দেন।

হলিউড নায়িকা নাটালি পোর্টম্যান বেশ কয়েক বছর ধরেই ভিগান জীবনযাপন করছেন। কিন্তু ক্রিস মোটেই তেমন নন।

পর্দায় ক্রিসের সুঠাম দেহ দেখতে পছন্দ করেন অনেক ভক্তই। কিন্তু সেই স্বাস্থ্য ধরে রাখতে নিয়ম করে দৈনিক প্রায় ৪৫০০ ক্যালরির খাবার খেতে হয় বলে জানিয়েছেন তার জিম ট্রেনার। আর এই ক্যালরির অনেকটাই আসে মাংস থেকে।

নাটালি জানিয়েছেন, তিনি ভিগান এই কথা জানার পর ক্রিস চুম্বন দৃশ্যে অভিনয় করার দিন নিজের খাওয়াদাওয়ার রুটিনে বদল আনেন ক্রিস। সেই দিন সকাল থেকেই কোনো রকম মাংস খাননি ক্রিস। গোটা বিষয়টি জানতে পেরে অভিভূত হয়ে যান বলে জানিয়েছেন নাটালি।

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছিল মার্ভেল কমিকসের অতিপ্রত্যাশিত সিনেমা। ৮ জুলাই মুক্তি পাওয়া ছবিটি এখন পর্যন্ত ৩৩ কোটি ডলারের মতো আয় করেছে। এতে জেন ফস্টার বা মাইটি থর চরিত্রে অভিনয় করেছেন নাটালি।

সম্পর্কিত খবর