মিথ্যা সংবাদের প্রতিবাদ করলেন ধানের শীষ প্রার্থী ফখরুল ইসলাম
ঘাপটি মেরে থাকা কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করছে

কোম্পানীগঞ্জ:

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের একাংশ) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম এক জরুরী সংবাদ সম্মেলন করেন।

শুক্রবার বিকেলে বসুরহাটস্থ তার বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমের একটি অংশের মিথ্যা সংবাদ পবিবেশন ও হলুদ সাংবাদিকতার বিষয়ে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পূর্বে ও পরেও দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রি মহল নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির সাইন বোর্ড ব্যবহার করে এ চক্রটি প্রকারান্তরে দলেরই ক্ষতি সাধনে ব্যাস্ত। মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে অলিক, অসত্য, মিথ্যা সংবাদ পরিবেশন করছে বিদেশে বসে অখ্যাত ইউটিউবার নাগরিক টিভি। কিন্তু সবচেয়ে ভাবনার বিষয় হচ্ছে, দৈনিক ইনকিলাবের মত জাতীয়তাবাদী ও ইসলামী ভাবধারার পত্রিকাটি কিভাবে হলুদ সাংবাদিকতা ও মিথ্যা সংবাদ পরিবেশনে আশ্রয় নিয়েছে তা আমার বোধগম্য নয়।

আমি বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দকে অবহিত করবো। এছাড়াও প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদসহ সকল আইনী প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। ইতোপূর্বেও দৈনিক মানব জমিন পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশনের পর প্রতিবাদ পাঠানো হলে তা যথাযথ ভাবে প্রকাশ করা হয়নি। আমি গণমাধ্যমের কাছে সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করি।

পরিবেশিত মিথ্যা সংবাদগুলোর সত্যতা নির্ণয়ে ফখরুল ইসলাম ওই গণ্যমাধ্যমগুলোর কাছে প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। এসময় তিনি বলেন, তারা সত্যতা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ও ব্যবসা ছেড়ে দেব। ইতোপুর্বেও দৈনিক মানব জমিনে মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে ধুম্রজাল সৃষ্টির প্রতিবাদে তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন। ওই সময়েও তার ছুঁড়ে দেয়া চ্যালেঞ্জ মানব জমিন কর্তৃপক্ষ প্রমাণ করেতে পারেনি।

সম্পর্কিত খবর