গ্লোবাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন শুরু

গ্লোবাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০২২ শুরু হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। সভায় গত অর্থবছরের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর