গ্লোবাল ইকোনমিকসের পুরস্কার পেল স্ট্যান্ডার্ড ব্যাংক ও ব্যাংকের চেয়ারম্যান

দ্য গ্লোবাল ইকোনমিকস লিমিটেড স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদকে ‘বেস্ট অন্ট্রাপ্রেনিউর ইন ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ’ খেতাবে ভূষিত করেছে। সেই সঙ্গে সংস্থাটি ২০২১ সালের জন্য ব্যাংকটিকে ‘বেস্ট ব্যাংক ফর সাসটেইনেবল বিজনেস ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ’ হিসেবে আখ্যায়িত করেছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার রাশেদ মাকসুদের উপস্থিতিতে ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ সম্প্রতি দুবাইয়ের শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত অ্যানুয়াল গ্লোবাল ইকোনমিকস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন। লন্ডনভিত্তিক বিশ্বব্যাপী স্বীকৃত আর্থিক প্রকাশনা প্রতিষ্ঠান দ্য গ্লোবাল ইকোনমিকস লিমিটেড বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত আর্থিক এবং অ-আর্থিক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা, সামর্থ্য, সক্ষমতা এবং অর্থনৈতিক অবদান প্রভৃতি বিশ্লেষণ করে পুরস্কারের জন্য মনোনীত করে থাকে। স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংকটির চেয়ারম্যান আকরাম বাংলাদেশের ব্যাংক খাতে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারে ভূষিত হলেন। সম্প্রতি ১৩৮টি শাখাসহ সব ব্যাংকিং কার্যক্রমকে কনভেনশনাল ধারার ব্যাংকিং থেকে সফলভাবে সম্পূর্ণ শরিয়াহ ভিত্তিক ইসলামী ধারায় রূপান্তরের স্বীকৃতিস্বরূপ স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ার্ল্ড মার্কেটিং কংগ্রেসের আয়োজনে অনুষ্ঠিত ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১’ অনুষ্ঠানে সাসটেইনেবল বিজনেস ক্যাটাগরিতে ‘বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করে।

 

সম্পর্কিত খবর