গার্ডিয়ান লাইফ ও পালস হেলথকেয়ারের চুক্তি
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ও পালস হেলথকেয়ার সার্ভিসেস সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম ও পালস হেলথ কেয়ার সার্ভিসেসের সিইও মোহাম্মদ আব্দুল মতিন এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ইভিপি অ্যান্ড হেড অব ব্যাংকাসুরেন্স আহমেদ ইশতিয়াক মাহমুদ, হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট মাহমুদ আফসার ইবনে হোসাইন, হেড অব ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি ইয়াসিন আরাফাত, এভিপি ও ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি মো. আসিফ উল ইসলাম, এভিপি ও ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি আরিফুল হক; পালস হেলথ কেয়ার সার্ভিসেসের হেড অফ বিজনেস অপারেশনস এনামুল কবির, ব্যবস্থাপক (বিজনেস অপারেশনস) মো. ইশতিয়াক আজিম।


