ক্রেডিট কার্ড হোল্ডারের মৃত্যুদাবীর চেক প্রদান করেছে যমুনা লাইফ

অদ্য ০৮ মে ২০২৪ রোজ বুধবার যমুনা লাইফের সম্মেলন কক্ষে যমুনা ব্যাংকের কার্ড হোল্ডার এর মৃত্যুদাবীর ৩,২০,১৭১ x ২ = ৬,৪০,৩৪২/= (ছয় লক্ষ চল্লিশ হাজর তিনশত বেয়াল্লিশ টাকার) চেক একদিনে পরিশোধ করলো যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। মরহুম মিয়া ফয়সাল হাসান যমুনা ব্যাংক লিমিটেড এর একজন সক্রিয় কার্ড হোল্ডার ছিলেন।

Jamuna Bank ও Jamuna Life Insurance Company Limited এর মধ্যে Double Benefit Insurance Plan এর চুক্তি মোতাবেক যমুনা ব্যাংক কর্তৃক মৃত্যুর সনদ ও দাবী সংক্রান্ত সকল কাগজপত্র সহ নমিনির আবেদন দাখিল করেন। কোম্পানির চুক্তি মোতাবেক ক্রেডিট কার্ড হোল্ডার মরহুম মিয়া ফয়সাল হাসান এর নমিনী লুবনা ইয়াসমিন মুন্নি কে ৩ লক্ষ ২০ হাজার ১৭১ টাকা ও যমুনা ব্যাংক বরাবর ৩ লক্ষ ২০ হাজার ১৭১ টাকা মাত্র এক দিনে মৃত্যুদাবীর চেক প্রদান করেন গাজী গ্রুপের পরিচালক ও অত্র কোম্পানির সম্মানিত চেয়ারম্যান বদরুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার, চীফ মার্কেটিং অফিসার এস এম শামছুউদ্দীন, অর্থ ও হিসাব বিভাগের ভিপি মোজাম্মেল হক শরমান, সজীব ভৌমিক সহ ও কোম্পানির উপঃ ব্যবস্থাপনা পরচালক গণ।

এন এস

সম্পর্কিত খবর