শিরোনাম
icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম icon আজ ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার
down of head

কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফে চেক হস্তান্তর অনুষ্ঠান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের হসপিটালাইজেশন ইন্স্যুরেন্স এবং ক্রিটিক্যাল ইলনেস কেয়ার এর বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষ থেকে এ চেক হস্তান্তর করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এম. শরিফুল করিম এর নিকট চেক হস্তান্তর করেন জেনিথ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, এফসিএমএ, রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঊর্ধ্বতন ও কর্মকর্তা বৃন্দ। তাছাড়া জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন, ভিপি ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মোঃ আনোয়ার হোসেন সরকার এবং কুমিল্লা অফিস ইনচার্জ মো.আমিনুল হক ভুইয়া।

চেক গ্রহণকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাত্র ৭ দিনের মধ্যে অত্যন্ত দ্রুততার সাথে বীমা দাবির চেক প্রদান করায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সেকে ধন্যবাদ জানান এবং কোম্পানির সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ক্রিটিকাল ইলন্যাস এর জন্য ৩ টি এবং হাসপাতাল চিকিৎসা বীমার জন্য ২ টি মোট পাঁচটি দাবি বাবদ ৬ লাখ ৩২ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও জনাব এস এম নুরুজ্জামান জানান, “আমরা শতভাগ ইআরপি পোর্টালের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছতার সাথে বীমা দাবি নিষ্পত্তি করে থাকি।”

সম্পর্কিত খবর