এস আলম গ্রুপের সম্পদের তথ্য চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ– বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তারা এস আলম গ্রুপ ও এর মালিকদের দেশে-বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন।
দেশের ব্যাংকখাত থেকে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ আত্মসাৎ ও বিদেশে তা সরিয়ে ফেলার অভিযোগ থাকা এস আলম গ্রুপের সম্পদের তথ্য চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ)।
কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ– বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে তারা এস আলম গ্রুপ ও এর মালিকদের দেশে-বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএফআইইউয়ের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থাকে পাঠানোর জন্য বিএফআইইউ এস আলম গ্রুপের বিস্তারিত তথ্য প্রস্তুত করছে বলেও সূত্রটি জানিয়েছে।
এর আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক অনুসন্ধানে সিঙ্গাপুরে এস আলম গ্রুপের অন্তত ৭৩০ মিলিয়ন (৭৩ কোটি) ডলার বিনিয়োগ থাকার বিষয়টি সামনে আসে। সেখানে হোটেল, কমার্শিয়াল স্পেস ও আবাসন খাতে এসব বিনিয়োগ করা হয়েছে।
এছাড়া, দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অন্যান্য প্রতিবেদনেও উঠে আসে সিঙ্গাপুরসহ অন্য দেশে এস আলমের বিপুল সম্পদের চিত্র।
এন এস


