এসজেআইবিএলের পর্ষদ সভা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসজেআইবিএল) পরিচালনা পর্ষদের ৩৩২তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ এতে সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া ও আব্দুল বারেক, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, একে আজাদ, মোহাম্মদ গোলাম কুদ্দুস, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, তাহেরা ফারুক ও জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কেএএম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার।

 

সম্পর্কিত খবর