এমইপিকে তার সরবরাহ করবে কপারটেক ইন্ডাস্ট্রিজ

মোহাম্মাদী ইলেকট্রিক ওয়্যারস অ্যান্ড মাল্টিপ্রোডাক্টস (এমইপি) লিমিটেডকে তামার তার সরবরাহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ। এজন্য কোম্পানি দুটোর মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির আওতায় বছরে কোম্পানিটিকে কমপক্ষে ৫২ কোটি টাকার তার সরবরাহ করবে কপারটেক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কপারটেক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ১৩ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৩৯ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কপারটেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ।

সম্পর্কিত খবর