এবার করোনায় আক্রান্ত হলেন মিথিলা

স্বামী ও সন্তানের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বর্তমানে হালকা ঠাণ্ডা ও কাশি আছে মিথিলার।

শনিবার গণমাধ্যমকে মিথিলা জানান, বেশ কয়েকদিন থেকে আমার করোনার লক্ষণ দেখা যাচ্ছিল। তিনদিন আগে করোনা পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবারো পরীক্ষা করতে দিলে গতকাল পজিটিভ রিপোর্ট এসেছে। এখন হালকা ঠাণ্ডা ও কাশি আছে। আশা করি সব ঠিক হয়ে যাবে।’

এর আগে গত ২ জানুয়ারি মিথিলার স্বামী সৃজিত মুখোপাধ্যায় ও ৫ জানুয়ারি মিথিলার মেয়ে আইরা তেহরীম খানের করোনা শনাক্ত হয়।

সম্পর্কিত খবর