এনআরবি লাইফের তৃতীয় বার্ষিক সভা অনুষ্ঠিত

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারন সভা (এজিএম) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, এনআরবি লাইফের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ ।

আরো উপস্থিত ছিলেন কোম্পানির শেয়ারহোল্ডারগণ ।

সভায় ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং অনুমোদিত হয়। কোম্পানির বিদ্যমান পরিচালকবৃন্দের এক-তৃতীয়াংশ অবসর গ্রহণ করেন ও পুন:নির্বাচিত হন এবং ২০২৪ সালের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়। কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ জামাল হাওলাদার। কোম্পানির ব্যবসা ও সার্বিক সাফল্যের জন্য শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির মার্কেটিং ও ব্যবস্থাপনা টিমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভা শেষে কোম্পানির উত্তরোত্তর সফলতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর