এনআরবি ইসলামিক লাইফ এর পৃষ্ঠপোষকতায় সাহিত্য পুরস্কার ও সেমিনার অনুষ্ঠিত

এনআরবি ইসলামিক লাইফ এর পৃষ্ঠপোষকতায় আজ বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে সাহিত্য পুরস্কার ও সেমিনার ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, শিশুসাহিত্যিক আনজীর লিটন এর সভাপতিত্বে এনআরবি লাইফ -প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নূরুল হুদা, জাতিসত্তার কবি, মহাপরিচালক, বাংলা একাডেমি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষাবিদ দিলারা হাফিজ, কবি ও গবেষক ফরিদ আহমদ দুলাল, ড. তপন বাগচী, বাপুস কেন্দ্রীয় পরিষদের পরিচালক ও সভাপতি রাজধানী শাখা আলমগীর হোসেন লোটন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেলেন ইমদাদুল হক মিলন,কথাসাহিত্য সাহিত্য পুরস্কার পেয়েছেন-
রোকেয়া খাতুন রুবী (কথাসাহিত্য) মজিদ মাহমুদ (কবিতা) রিফাত নিগার শাপলা (শিশু সাহিত্য)
ফখরুল হাসান (প্রবন্ধ ও গবেষণা)।

অনুষ্ঠানে এনআরবি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিইও জনাব মোঃ শাহ জামাল হাওলাদার বলেন এনআরবি লাইফ এর উদ্যোগে কথাসাহিত্য, কবিতা, শিশু সাহিত্য, প্রবন্ধ ও গবেষণার জন্য প্রতিবছর এমন উদ্যোগ অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করেছেন।আরো বলেছেন সাহিত্য চর্চার মাধ্যমে সমাজের সকল কুসংস্কার দূর করে সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

উপস্থিত অতিথিবৃন্দ এনআরবি ইসলামী লাইফ এর এমন উদ্যোগের প্রশংসা করে সাহিত্যিকদের পাশে থাকার জন্য কোম্পানির সিইও জনাব শাহজামাল হাওলাদার কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সবশেষে সভাপতি জনাব আনজীর লিটন বলেন সকলের উপস্থিতিতে প্রোগ্রাম সফল হয়েছে, আগামীতেও গুণীজনদের সংবর্ধনা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রোগ্রাম সমাপ্ত করেন।

এন এস

সম্পর্কিত খবর