উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ও এনআরবিসি ব্যাংকের চুক্তি
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পুঁজির জোগান দিতে ঋণ সহায়তা দেবে এনআরবিসি ব্যাংক। গতকাল এ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুব উন্নয়ন অধিদপ্তর ও এনআরবিসি ব্যাংক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের উপস্থিতিতে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান ও এনআরবিসি ব্যাংকের এমডি ও সিইও গোলাম আউলিয়া নিজ নিজ পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। আরো উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক (দা.বি. ও ঋণ) একেএম মফিজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের জিএম মো. রুহুল আমিন।


