ইসলামী ব্যাংক ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে এএমওইউ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের মধ্যে করপোরেট সুবিধা-সংক্রান্ত এক সমঝোতা স্মারক (এমওইউ) সম্প্রতি ব্যাংকের চট্টগ্রাম জোন অফিসে স্বাক্ষর হয়। ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এমডি ড. একেএম ফজলুল হক ও ইসলামী ব্যাংকের ডিএমডি জেকিউএম হাবিবুল্লাহ এ চুক্তি স্বাক্ষর করেন। ব্যাংকের এসইভিপি মুহাম্মদ শাব্বির ও মো. নাইয়ার আজম, ইভিপি মো. মিজানুর রহমান ভূঁইয়া, মিয়া মো. বরকত উল্লাহ, মো. ইয়াকুব আলী ও মিফতাহ উদ্দীন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর