ইবির সঙ্গে যমুনা লাইফের বীমা চুক্তি

যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির সাথে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের স্বাস্থ্য ও জীবনবীমার গোষ্টিবিমা চুক্তি সম্পাদন হয়। যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খানের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কামরুল হাসান খন্দকার এবং কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোহাম্মদ আলমগির হোসাইন ভুঁইয়া।

কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তিপত্র সম্পাদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার এস এম আলি হোসাইন,পরিচালক (অর্থ ও হিসাব) শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং কর্মকর্তা সমিতির সভাপতি দেওয়ান টিপু সুলতান ও সাধারণ সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান মুকুট।

এছাড়াও যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির গ্রুপবিমা বিভাগের ইনচার্জ মোঃ হারুনুর রশিদ এবং সিএফও মোজাম্মেল হক সারমান উপস্থিত ছিলেন।

এই চুক্রিপতের আওতায় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাগন প্রতি বছরে চিকিৎসা খরচ হিসাবে প্রতিজন ১২ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা স্যবিধা পাবেন।

এন এস

সম্পর্কিত খবর