আস্থা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

ঢাকা সেনানিবাসে আর্মি হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে গতকাল আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ‘পরিচালনা পর্ষদ সভা-১/২০২২’ অনুষ্ঠিত হয়। এটি ছিল আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের ১১তম সভা। সভাটি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারমান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডির সভাপতিত্বে আস্থা লাইফের পরিচালনা পর্ষদের পরিচালকদের অংশগ্রহণ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন এজেন্ডা উপস্থাপন ও চেয়ারম্যান কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ ও প্রদানের মাধ্যমে পরিচালিত হয়। ওই সভায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারমান মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসিসহ অন্যান্য পরিচালক এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম, এসজিপি, এনডিসি, পিএসসিসহ (অব.) অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরম্ভ করে। কভিড-১৯ মহামারী পরিস্থিতিতেও আস্থা লাইফের ব্যবসায়িক অগ্রগতি ও অর্জনে সেনাবাহিনী প্রধান সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপনপূর্বক সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

সম্পর্কিত খবর