আলফা ইসলামী লাইফে ব্রাঞ্চ ম্যানেজার মিটিং অনুষ্ঠিত

নুসরাত সিনজী

আজ আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর প্রধান কার্যালয়ের সু-সজ্জিত সেমিনার কক্ষে মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং জুন-২০২৪ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মে-২০২৪ মাসের ব্যবসায়ীক প্রতিবেদন উপস্থাপন করা হয়। কোম্পানির মে-২০২৪ মাসে ১৬ (ষোল) কোটি টাকার অধিক প্রিমিয়াম এবং ৪৫৮২ (চার হাজার পাঁচশত বিরাশি) টি নতুন পলিসি সংগৃহীত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নুরে আলম ছিদ্দিকী অভি। আরও উপস্থিত ছিলেন জনাব সাজেদুল বারী, ডিএমডি (ট্রেনিং) এবং জনাব মোহাম্মদ শাহ আলম মামুন, ডি.এম.ডি. (অপারেশন)।

সম্পর্কিত খবর