আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আইসিএমএবি প্রদত্ত বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২০-এ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছে এ পুরস্কার হস্তান্তর করেন। ব্যাংকের ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি জেকিউএম হাবিবুল্লাহ, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, সাফা সভাপতি একেএম দেলোয়ার হোসেন, আইসিএমএবির সভাপতি আবু বকর সিদ্দিক এবং আইসিএমএবি করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর